ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর্তি লরিতে বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬ জন। এই ঘটনায় গুরুতর দগ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন প্রীতি গ্রুপের প্রীতি কম্পোজিট নিট লিমিটেডের সামনে রোববার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার-ভর্তি লরিতে বিস্ফোরণ হয়। পরপর কয়েকটি বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
শ্রমিকরা জানায়, কারখানায় কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ শুরু হয়। এতে তিনটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে বের হতে গিয়ে হুড়োহুড়িতে আহত হন বেশ কয়েকজন। এসময় বিস্ফোরিত একটি গ্যাস সিলিন্ডার ছিটকে পড়ে কারখানার সামনের একটি টিনশেড দোকানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিশাল একটা শব্দ আসে। আমরা ভাবছি যে বাহিরে কোনো একটা সমস্যা হয়েছে, চাকা ব্লাস্ট হয়েছে কিনা। তো আমরা এই পাশে আসি তখন সিলিন্ডারগুলো উপরমুখী ব্লাস্ট হওয়া শুরু হচ্ছিলো।
পরে কারখানার বাইরে গ্যাস সিলিন্ডার-ভর্তি একটি লড়িতে আগুন দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে পৌঁছায় জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। News
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষকে আমরা এখন এখনও পেয়ে পাইনি। যেহেতু ওখানে গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস লিকেজ থাকতে পারে। এখানে যেকোনো অগ্নিকাণ্ডের স্পার্কিং পেলেই আগুনটা বড় হয়ে গেছে এই ধরনের আরকি। অনেকক্ষণ আগুন জ্বলার ফলে উত্তপ্ত হইছে। কয়েকটা সিলিন্ডার হয়তো একসাথে ব্লাস্ট হওয়ার ফলে এই বিকট শব্দটা হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আব...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো ...
নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক ...
নিউজ ডেস্ক : বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামল...

মন্তব্য (০)