• রাজনীতি

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাহিদ ইসলাম

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা রংপুর লং মার্চের পথসভায় বগুড়ার মাটিডালি বিমান মোড়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বোনেরা কোনো নিরাপত্তা পায় না রাস্তায় চলার সময়। স্বরাষ্ট্রমন্ত্রী কি এসব কিছুর দায় নেবেন না। নেওয়া উচিত। আমরা মনে করি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি সালাউদ্দিন সাহেবের ন্যূনতম দায়বদ্ধতা থাকে, ন্যূনতম লজ্জাবোধ থাকে এবং উনি যেহেতু বলেন, উনিও একজন ভিকটিম, উনিও গণতন্ত্রের সংগ্রাম করেছেন অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা উনাদের ছেড়ে দেওয়া উচিত।
নাহিদ ইসলাম বলেন, প্রিয় বগুড়াবাসী, আজকে তারা লং মার্চ করছেন কিসের দাবিতে। গণভোটের গণরায়ের দাবিতে। যেই গণরায় জনগণ দিয়েছিলেন এই ফেব্রুয়ারির নির্বাচনে। দুইটি ভোটের একটি ভোটের ফলাফল তারা চুরি করে নিয়েছে। চুরি করে তারা সরকার গঠন করেছে। অন্যটির ফলাফল তারা এখন অস্বীকার করে সংবিধান সংশোধন কমিটি করেছে।

লং মার্চ নিয়ে সমালোচনার জবাবে নাহিদ ইসলাম বলেন, অনেকে বলে, কেন সাত মাসের সরকারে লং মার্চ। আওয়ামী লীগের সময়ে শুরুতেই তাকে ঠেকিয়ে দেওয়া হয়নি দেখে ১৬ বছর বাংলাদেশের মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন করতে হয়েছিল। ফলে অতীত থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা এবার আর সময় দেব না। সময় পেতে হলে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।

বগুড়াবাসীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আগামীর যে গণঅভ্যুত্থান আসন্ন, যে গণআন্দোলন আসন্ন, আমরা মনে করি এই বগুড়া থেকেই সেই দখলবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। আমাদের আট দফার পক্ষে আপনারা ঐক্যবদ্ধ হন। তিনি বলেন, আমরা শুধু আপনাদের কথা দিচ্ছি, আমরা রাজপথে থাকব, যেমনটা ২৪-এ ছিলাম। আমরা কোথাও লন্ডন থেকে এসে ক্ষমতায় বসিনি। আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব। জনগণের মাধ্যমে, জনগণকে সঙ্গে নিয়েই আমরা ক্ষমতায় যাব, ইনশাআল্লাহ।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo