• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার উদ্যোগ ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থীসহ মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। এ লক্ষ্যে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

‎রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে কূটনৈতিক সমাধানের পথে এগোচ্ছে মালয়েশিয়া। এর অংশ হিসেবে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই সপ্তাহ আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিসভাকে এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন তিনি।
‎
‎মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বাণিজ্য বজায় রাখতে মালয়েশিয়া প্রস্তুত। তবে দেশটিকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার দায়িত্বও পালনের তাগিদ দেন আনোয়ার ইব্রাহিম।
‎
‎মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা বন্ধু হতে পারি, আমরা বাণিজ্য করতে পারি, আমরা মিয়ানমারকে গ্রহণ করতে পারি। কিন্তু মিয়ানমারকেও তাদের নাগরিকদের গ্রহণ করতে হবে।’
‎
‎মালয়েশিয়ায় থাকা প্রায় দুই লাখ মিয়ানমারের নাগরিককে একসঙ্গে ফিরিয়ে নেয়া সম্ভব না হলে, ধাপে ধাপে প্রত্যাবাসন নিশ্চিতের প্রস্তাবও দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
‎
‎মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘তারা যদি একবারে দুই লাখ মানুষকে নিতে না পারে, তাহলে ধাপে ধাপে তাদের ফিরিয়ে নিক। আমরা এ বিষয়ে সহায়তা করব।’
‎
‎প্রাথমিকভাবে পাঁচ হাজার মিয়ানমারের নাগরিককে গ্রহণে দেশটি সম্মতি দিয়েছে বলেও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তবে প্রত্যাবাসনের আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তিনি।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo