ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গত এক সপ্তাহে, ইয়েমেনের বিভিন্ন এলাকায়, সৌদি নেতৃত্বাধীন জোট ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানপন্থি হুতি বিদ্রোহীরা।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি যুদ্ধবিমানগুলো তায়িজ, লাহিজ, আল-জাওফ, হাজ্জাহ, মারিব, সাদা ও আল-বায়দা প্রদেশে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
এর আগে, একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল হুতিরা। পরে ধ্বংসাবশেষ খুঁজতে আসা দুটি সৌদি 'এফ-১৫' যুদ্ধবিমানের সঙ্গেও ‘মোকাবিলা’ করার দাবি করেছে গোষ্ঠীটি।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, 'যেকোনো আগ্রাসন বা লঙ্ঘন থেকে আমাদের দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব ধরনের উপায়ে প্রতিরোধ চালিয়ে যাব।'
তবে হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে সৌদি আরবের বিভিন্ন স্থানে হুতি হামলার অভিযোগ এবং ইয়েমেনে পাল্টা বিমান অভিযানের দাবি ঘিরে আঞ্চলিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...
নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

মন্তব্য (০)