ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১১ অক্টোবর, কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে এসব হতাহতের ঘটনা ঘটেছে। প্রায় এক বছর আগে সম্মত হওয়া ওই যুদ্ধবিরতির পরও গাজায় বিভিন্ন হামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ২৭ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় আহত হয়েছেন ৪ হাজার ৬৮৬ জন।
গাজা উপত্যকায় চলমান সহিংসতা ও হতাহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। তবে এসব হামলা ও হতাহতের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...
নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...
আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

মন্তব্য (০)