• আন্তর্জাতিক

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে ইরাক-ফ্রান্স, ৬ চুক্তি স্বাক্ষর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে ছয়টি চুক্তি স্বাক্ষর করেছে ইরাক ও ফ্রান্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর এসব চুক্তি স্বাক্ষর হয়। খবর আনাদোলুর

‎ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে ভবিষ্যতে ফ্রান্সের কাছ থেকে ইরাকের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার একটি রোডম্যাপেও দুই দেশ একমত হয়েছে।
‎
‎বৈঠকে সীমান্ত নিরাপত্তা এবং ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
‎
‎চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ফরাসি প্রতিষ্ঠান হারমাতান এআই-এর মধ্যে একটি সমঝোতা, যার লক্ষ্য স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সহযোগিতা করা।
‎
‎এ ছাড়া কামান, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ও নজরদারি প্রযুক্তি নিয়ে ফরাসি কোম্পানিগুলোর সঙ্গে আরও আলোচনার পরিকল্পনা রয়েছে বাগদাদের।
‎
‎শুধু সামরিক খাত নয়, দুই দেশের মধ্যে আরও কয়েকটি বিষয়ে চুক্তি হয়েছে। এর মধ্যে রয়েছে—
‎

‎ইরাকের জন্য ফরাসি সামরিক সরঞ্জাম সরবরাহ;

‎

‎টোটাল এনার্জিস-এর সঙ্গে গ্যাস খাতে সহযোগিতা;

‎

‎বেসামরিক বিমান চলাচল;

‎

‎গবেষণা ও উদ্ভাবন;

‎

‎ফরাসি উন্নয়ন সংস্থার সঙ্গে সহযোগিতা।

‎
‎বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন ম্যাক্রোঁ ও আল-জাইদি। তারা উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং হরমুজ প্রণালিসহ আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
‎
‎২০২৩ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারত্বের আওতায় অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও তারা একমত হয়েছেন।
‎
‎ফ্রান্সে দুই দিনের সফর শেষে সোমবার দেশটি ছাড়েন ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে তার জার্মানি যাওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo