• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎জাভা সাগরে ২৪৩ জন আরোহীসহ একটি ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ২৪৩ জন যাত্রী নিয়ে একটি ইন্দোনেশীয় যাত্রীবাহী জাহাজ জাভা সাগরে নিখোঁজ হয়েছে। এতে ২৪৩ জন যাত্রীর মধ্যে ৩০ জন নাবিক ছিলেন। রোববার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।সম্প্রচারকারী সংস্থা কম্পাস-এর বরাতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
‎
প্রতিবেদনে বলা হয়, সেন্ট্রাল ইন্দোনেশিয়ান সময় রাত প্রায় ২টায় জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন যাওয়ার পথে ভার্গো ট্রান্সপোর্ট ৮ ট্রেনটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

‎অনুসন্ধান প্রধান আই পুতু সুদায়ানা বলেন, জাহাজ নিখোঁজের দু’ঘণ্টা পর জরুরি প্রতিবেদন পাওয়া যায়। খবরের সাথে সাথে একটি যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল জাহাজটির নিখোঁজ এলাকার উদ্দেশে রওনা হয়।
‎
‎সুদায়ানা আরও বলেন, প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজটি বানজারমাসিনের বাসিরিহ এসএআর ডক থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল (৯২ মাইল) দূরে জাভা সাগরের জলরাশিতে খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo