• আন্তর্জাতিক

‎যৌথ তদন্তের মুখে সাড়ে ১৪ মাস পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সাইমা ওয়াজেদ

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের রাজনৈতিক প্রভাব তার পরিবার ও মিত্রদের ওপর অব্যাহত রয়েছে। এবার সেই ধাক্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ থেকে সরে দাঁড়াতে হলো তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে। দুর্নীতি, আর্থিক জালিয়াতি ও একাডেমিক সনদ জালিয়াতির অভিযোগ ঘিরে সংস্থাটি ও বাংলাদেশের যৌথ তদন্তের মুখে সাড়ে ১৪ মাসের টানাপোড়েন শেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

‎বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৯ সেপ্টেম্বর ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে পদ ছাড়ার সিদ্ধান্ত নিশ্চিত করেন সাইমা ওয়াজেদ। চিঠিতে তিনি লেখেন, ‘যেহেতু আপনি আমাকে কার্যকরভাবে দায়িত্ব পালনে বাধা দিয়ে যাচ্ছেন, তাই ডব্লিউএইচওর নেতৃত্বে আপনার ওপর থেকে আমি সমস্ত আস্থা ও বিশ্বাস হারিয়েছি।’ প্রায় এক বছর ধরে কোনো বেতন না পাওয়ায় আর্থিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়া এবং প্রশাসনিকভাবে দায়িত্ব পালনে বাধা সৃষ্টির অভিযোগ তুলে তিনি পদত্যাগের পথ বেছে নেন।
‎
‎এই সংকটের সূত্রপাত ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সাইমা ওয়াজেদের বিরুদ্ধে প্রতারণা, সনদ জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগে মামলা করে।
‎
‎দুদকের করা এই মামলার পরপরই আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৫ সালের ১১ জুলাই সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের প্রশাসনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। পরবর্তীতে তাকে কোনো বেতন ছাড়া ছুটিতে রাখার সিদ্ধান্ত বলবৎ রাখা হয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থাটির অভ্যন্তরীণ তদন্তেও সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ ওঠে।
‎
‎রয়টার্সের হাতে আসা সাইমা ওয়াজেদের আইনজীবীর চিঠি ও ডব্লিউএইচওর নথি পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে চীন সফরে ভ্রমণ ব্যয় সংক্রান্ত আর্থিক জালিয়াতি এবং নিজের একাডেমিক যোগ্যতা ও ডিগ্রির বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়ার অভিযোগ আনা হয়। এছাড়া শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুবিধার্থে প্রণীত আইনের আওতায় অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগও রয়েছে।
‎
‎তবে সাইমা ওয়াজেদ ও তার আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। ভ্রমণ ব্যয়ের বিষয়ে আইনজীবীদের দাবি, সহকারী পর্যায়ের প্রশাসনিক ভুলের কারণে ৯০১ ডলারের একটি হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। একাডেমিক যোগ্যতার বিষয়ে তার দাবি, অটিজম খাতে কাজের স্বীকৃতি হিসেবে তিনি সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন, যা সম্পর্কে ডব্লিউএইচও প্রধান আগেই অবহিত ছিলেন।
‎
‎সাইমা ওয়াজেদের পদত্যাগের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হলো। ডব্লিউএইচও সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সংস্থাটি ইতোমধ্যে নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ১২ অক্টোবর নতুন প্রার্থীদের মনোনয়ন আহ্বান করা হবে, ডিসেম্বরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে আগামী বছর ২৪ জানুয়ারি ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo