• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সরবরাহ সংকটের আশঙ্কায় ‍ঊর্ধ্বমুখী তেলের দাম

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন উদ্বেগে বাজারে বাড়তি ঝুঁকি যোগ হয়েছে।

গ্রিনিচ মান সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭.৩৪ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১.১৫ ডলার বা ১.২৬ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআই এখন বিক্রি হচ্ছে ৯২.৬৩ ডলারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান তাদের স্থাপনা বা সম্পদের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে পালটা  জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগও বেড়েছে।

এরই মধ্যে আগের সেশনে ব্রেন্ট ক্রুডের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ায় তেলের দামে ঝুঁকির প্রিমিয়াম যোগ করছেন ব্যবসায়ীরা।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo