• খেলাধুলা

নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি প্রদান

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। খেলায় দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ‘এনএনসি স্ট্রাইকার্স’ দল।

বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও মেসার্স হাসিব এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক এম এম কামরুজ্জামান কামরুল। সভাপতিত্ব করেন-নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ সুতাপা শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর পলি রানী কুন্ডু, রিংকু রানী দাস, মিতা বিশ্বাস, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার শিকদার আজিজুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি এম এম কামরুজ্জামান কামরুল বলেন, ‘নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। আপনারা নার্সিং বা মানবসেবা নিয়ে কাজ করেন। পড়ালেখার পাশাপাশি আপনাদের মন-মানসিকতা সবসময় ভালো রাখা প্রয়োজন হয়। তাই শরীর গঠনে ও মানসিকতা সুস্থ রাখতে খেলাধূলার বিকল্প নেই। নার্সিং কলেজের শিক্ষার্থীদের খেলাধূলার এ আয়োজন প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ যেন অব্যাহত থাকে।’ 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo