ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এসব লড়াইয়ে দুই পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও নিহত হয়েছেন। দুই পক্ষের সামরিক ও চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ এবং দক্ষিণাঞ্চলীয় হোদেইদা এলাকায় সংঘর্ষ সবচেয়ে বেশি তীব্র হয়েছে। লোহিত সাগরের উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছে সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে হুথি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে।
সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত তাদের ৮৪ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, হুথিদের সামরিক সূত্র জানিয়েছে, এ সময়ে তাদের ৫৭ জন যোদ্ধা নিহত হয়েছেন।
তীব্র লড়াইয়ের কারণে বেসামরিক মানুষের দুর্ভোগও বেড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি এলাকায় ব্যাপক গোলাবর্ষণ ও সংঘর্ষের কারণে প্রায় ১৭৯০টি পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...
নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

মন্তব্য (০)