• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীদের ই-পাসপোর্টে নিয়ে নতুন নির্দেশনা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা গ্রহণে নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
‎
‎দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে দূতাবাসে ই-পাসপোর্ট সেবাপ্রার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে দূতাবাস চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত ভিড় ও শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন ব্যবস্থা নেয়া হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর ই-পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হবে না। বায়োমেট্রিক দেয়ার আগে দূতাবাসের নির্ধারিত প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
‎
‎এজন্য দূতাবাস আবেদনকারীদের নির্ধারিত অনলাইন লিংকের (https://passportriyadh.com/appointment) মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের অনুরোধ জানিয়েছে।
‎
‎তবে যেসব প্রবাসীর ই-পাসপোর্টের আবেদন ইতোমধ্যে নির্দিষ্ট তারিখ ও সময়সহ গ্রহণ করা হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে সেবা নিতে পারবেন।
‎
‎দূতাবাসের পক্ষ থেকে সেবাপ্রার্থীদের নির্ধারিত নিয়ম মেনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে, যাতে অতিরিক্ত ভিড় এড়িয়ে সুশৃঙ্খলভাবে ই-পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা যায়।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo