• লিড নিউজ
  • রাজনীতি

লংমার্চ নিয়ে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়তে হবে: গোলাম পরওয়ার

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ লংমার্চ নিয়ে সরকারি দল কোন প্রতিকূল পরিবেশ তৈরির চেষ্টা করলে জনগণের রোষানলে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি বলেন, আমরা আশা করি সরকার লংমার্চ নিয়ে কোন অপরিণামদর্শী সিদ্ধান্ত নেবেন না।
‎
‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ উপলক্ষ্যে আয়োজিত ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।
‎
‎তিনি বলেন, সরকারকে উৎখাত করতে নয়, জনগণের গণরায় বাস্তবায়ন করতেই ঢাকা চট্টগ্রাম অভিমুখে এই লংমার্চ। গণতন্ত্রের স্বার্থে বিরোধীদলের এই কর্মসূচিতে সরকারকে সহযোগিতা করতে হবে। লংমার্চ ঘিরে জনগণের জানমালের কোন ক্ষতি হবে না। পুলিশ মহাপরিদর্শকের সাথে আমরা লংমার্চ নিয়ে সাক্ষাৎ করেছি। আমরা তাকে বিস্তারিত বলেছি ও সহযোগিতা চেয়েছি। আমরা আশা করি পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা সে সহযোগিতা পাবো।
‎
‎পরওয়ার বলেন, সকাল ৭ টায় শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী জনসভা। ৮ টা পর্যন্ত এই সমাবেশ চলবে। এটি শেষ করেই আমরা চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে যাত্রা শুরু করবো। লংমার্চে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
‎
‎এই লংমার্চ নিয়ে সরকারের বিরোধীদলের প্রতি পরমতসহিষ্ণুতা প্রমাণের সুযোগ এসেছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo