• রাজনীতি

‎অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জনকল্যাণেই লংমার্চ: জামায়াত আমির ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের কল্যাণে এবং অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে লংমার্চের মতো কর্মসূচি দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী শনিবার অনুষ্ঠেয় লংমার্চকে সফল করার আহ্বান জানান তিনি।
‎
‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি৷
‎
‎এ সময় দেশবাসীর উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।
‎
‎এদিকে, দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও এ সময় অভিযোগ করেন জামায়াত আমির।

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo