• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের বড় ধরনের ড্রোন হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনাবহর ও হেলিকপ্টার লক্ষ্য করে একযোগে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরানি সেনাবাহিনী। সোমবার (৩১ আগস্ট) প্রথম প্রহরে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়। 

ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, দেশটির ঐতিহাসিক লারাক দ্বীপে সম্প্রতি মার্কিন বাহিনীর আগ্রাসন এবং এতে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ও সাধারণ ইরানি নাগরিকদের মৃত্যুর প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। 

ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে জারি করা বিবৃতিতে আল মিনহাদ ঘাঁটিকে বিদেশী বাহিনীর একটি প্রধান লজিস্টিকস ও বিমান পরিবহন হাব হিসেবে অভিহিত করা হয়। মার্কিন অবস্থানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনের লক্ষ্য নিয়ে এই ড্রোন হামলা চালানো হয়েছিল বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আঞ্চলিক হুমকি সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানি বাহিনী দৃঢ় অবস্থান বজায় রাখবে। আমেরিকান সন্ত্রাসী বাহিনীর চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রতিচ্ছবি হিসেবে প্রতিটি শহীদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। 

সূত্র: মেহের নিউজ।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo