• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের জবাব দেবে: পেজেশকিয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের  হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান যুদ্ধ চায় না, তবে কোনো ধরনের আগ্রাসনের মুখে দেশটি চুপ করে বসে থাকবে না। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

‎কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন।
‎
‎এর আগে,রোববার ইরানের লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট লাঞ্চারে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।  এর জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
‎
‎আইআরজিসি জানায়, আগ্রাসনকারীদের শাস্তি হিসেবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে।
‎
‎আইআরজিসি দাবি করে, এই হামলায় ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ও পুনর্গঠনমূলক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। হামলায় শত্রুপক্ষের বিমান উড্ডয়ন স্থাপনাও ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে তারা।
‎
‎পেজেশকিয়ান বলেন, ‘ইরানের ওপর হামলা হলে আগ্রাসনকারীদের কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে।’
‎
‎তিনি আরও বলেন, ‘এই অঞ্চলে অস্থিতিশীলতা ও অশান্তি কোনো দেশের স্বার্থে নয়। এটি শেষ পর্যন্ত সবার জন্যই বড় চ্যালেঞ্জ তৈরি করবে।’

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo