• খেলাধুলা

ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বয়সকে যেন পাত্তাই দিচ্ছেন না। রোববার তিনি এক ম্যাচে চার গোল করেছেন। এই ম্যাচে ইন্টার মিয়ামি সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে হারিয়েছে।

এই ম্যাচে মেসি ফ্রি কিক থেকে করেছেন জোড়া গোল। ম্যাচের ৪০ মিনিটে গোলের খাতা খোলেন ফ্রি কিক থেকে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মেসি আবারও ফ্রি কিক থেকে গোল করে পূরণ করেন ‘পোকার’ বা ৪ গোল।

ফ্রি কিক থেকে এই দুই গোলের পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, ফ্রি কিকের গোলের রেকর্ডের কত কাছে গিয়েছেন মেসি? সেটা পরিষ্কার হয়ে যায় রেকর্ডের তালিকার দিকে তাকালেই। 

ফ্রি কিক থেকে মেসির গোলসংখ্যা এখন ৭৪টি। রেকর্ড থেকে তার দূরত্ব এখন ৪টি ফ্রি কিক গোলের। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ফ্রি কিক গোলের তালিকায় সবার ওপরে আছেন ব্রাজিলের মার্সেলিনিও। তিনি ৭৮২ ম্যাচ খেলে ফ্রি কিক থেকে গোল করেছেন ৭৮টি। এই তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে আছেন মেসি এবং ব্রাজিলের রবার্তো দিনামিতে। দুজনেরই ফ্রি কিক থেকে গোল ৭৪টি করে। এই ম্যাচে জোড়া ফ্রি কিক গোল করেই মেসি এই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। 

তালিকার চতুর্থ স্থানে আছেন জুনিনিও পের্নামবুকানো। তার গোল ৭২টি। পঞ্চম স্থানে আছেন মার্কোস আসুনসাও, গোল ৬৮টি। ষষ্ঠ স্থানে আছেন সিনিশা মিহাইলোভিচ, গোল ৬৭টি। সপ্তম স্থানে আছেন রোনালদো, গোল ৬৪টি।

এই কয়েক সপ্তাহ মেসির জন্য মানসিকভাবে বেশ কঠিন সময় গেছে। জুলাই মাসে তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলেন। এর কিছুদিন পরই তিনি বাবাকে হারান। আর্জেন্টিনার রোজারিও শহরে ৬৮ বছর বয়সে মারা যান তার বাবা হোর্হে। এরপর কিছুদিন বিশ্রাম নিয়ে তিনি আবারও মাঠে ফিরেছেন, এবার তিনি ফিরে এলেন ফর্মেও।

মন্তব্য (০)





image

একই দলে খেলতে পারেন মেসি ও রোনালদো

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, দুই চির...

image

বার্সায় যাওয়ার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজের জন্য যে এখনো আকুল হয়ে আছে...

image

হ্যাটট্রিকসহ ৭ উইকেট, ইতিহাসের পাতায় লঙ্কান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে রেকর্ড, নেতৃত্বে সাফল্য—চা...

image

১৬ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ...

image

আমার বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে: মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেস...

  • company_logo