• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এর প্রেক্ষিতে ইরান দ্রুতই তাদের শর্তের তালিকা জমা দেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই। 

সম্প্রতি কাতার, ওমান ও পাকিস্তান—এই তিন দেশের প্রতিনিধিরা তেহরান সফর করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার পথ তৈরির চেষ্টা করছেন।

আলোচনায় সাময়িকভাবে জাহাজ চলাচলের একটি পথ চালু এবং মাইন সরানোর যৌথ উদ্যোগ নিয়ে কথা হয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের দাবি মেনে পদক্ষেপ নেয়, তবেই প্রণালিটি খুলে দেওয়া হবে। এসব দাবির মধ্যে প্রধান হলো—ইরানি বন্দরের ওপর থেকে মার্কিন অবরোধ তোলা, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ দেওয়া এবং সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করা।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নৌপথটি ইতোমধ্যেই উন্মুক্ত রয়েছে এবং সেখান দিয়ে নিয়মিত তেলবাহী জাহাজ চলাচল করছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো তাড়াহুড়ো নেই এবং তাদের ওপর আরোপ করা অবরোধ আপাতত বহালই থাকছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo