• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নেপালের উত্তর সীমান্তে পাহাড়ি ধস ও বরফ গলে হঠাৎ করে শুরু হওয়া বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে। লেন্দে ও ভোটকোশি নদীর কাদা-পানির তোড়ে ভেসে গিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে। এ ছাড়া আরও ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৫১৭ জন বিদেশি পর্যটক ও পোশাকধারী ২৮ জন পুলিশ সদস্য রয়েছেন। খবর কাঠমান্ডু পোস্টের।

গত বুধবার (২৬ আগস্ট) তিব্বত সীমান্তের কাছে পাহাড়ি ধসের পর পানির তীব্র তোড় নেপালের নদীগুলোতে চলে আসে। নদীপাড়ের রাস্তাঘাট, ঘরবাড়ি ও স্থায়ী-অস্থায়ী সেতু মুহূর্তেই ভেঙে গুঁড়িয়ে যায়। নদীর খরস্রোতে ভেসে যাওয়ায় মূল ঘটনাস্থল রসুয়া ছাড়া অন্যান্য দূরের জেলাগুলো থেকেও প্রতিদিন লাশ ভেসে উঠছে।

নদী থেকে একটার পর একটা লাশ উদ্ধার হওয়ায় হাসপাতালগুলোর মরদেহের রাখার জায়গায় টানাটানি পড়েছে। চিতবন জেলায় সবচেয়ে বেশি লাশ পাওয়ায় সেখানকার একটি পরিত্যক্ত ভবনকে অস্থায়ী মর্গ বানিয়ে শুকনো বরফ দিয়ে লাশ রাখার ব্যবস্থা করা হচ্ছে। স্বজনদের খোঁজে বহু পরিবার হাত উঁচিয়ে ছবি নিয়ে অস্থায়ী মরদেহের কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছে। যে লাশগুলো শনাক্ত করা যাচ্ছে না, সেগুলোর ডিএনএ নমুনা ও আঙুলের ছাপ নিয়ে বিশেষ নম্বরে ট্যাগ দিয়ে দাফন করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় চার হাজারের বেশি পুলিশ ও সেনা সদস্য নামানো হয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে দুর্গম এলাকায় আটকে পড়া ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের শতাধিক বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। 

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo