ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হবে নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে লড়বে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।
এশিয়া কাপ শেষে মাঠে গড়াবে ২০তম এশিয়ান গেমস। এই দুটি টুর্নামেন্টেই অংশ নিবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ।
বাংলাদেশের স্কোয়াডে ছিলেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তবে এই দুটি টুর্নামেন্টের একটিতেও অংশ গ্রহণ করা হচ্ছে না তার। জানা গেছে, চোটের কারণে এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন তৃষ্ণা।
অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তৃষ্ণা। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হয়ে উঠতে তার অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। যে কারণে আসন্ন এশিয়া কাপ তো বটেই, এশিয়ান গেমসেও তার খেলা একরকম অনিশ্চিত। এই বাঁহাতি পেসারের বিকল্প হিসেবে স্কোয়াডে কে জায়গা পাবেন, তা নিয়ে এখন চলছে জোর আলোচনা।
আসরে নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক আমিরাতের বিরুদ্ধে মাঠে নামবে টাইগ্রেসরা। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল জায়গা করে নেবে শেষ চারে।
আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সবগুলো ম্যাচই ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন মেধা।
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, দুই চির...
স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজের জন্য যে এখনো আকুল হয়ে আছে...
স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে রেকর্ড, নেতৃত্বে সাফল্য—চা...
নিউজ ডেস্ক : সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ...
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেস...

মন্তব্য (০)