• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামি বিপ্লবী গার্ড কর্পসে’র (আইআরজিসি) পাঁচজন শীর্ষ কর্মকর্তার সন্ধান বা পরিচয় দিতে পারলে ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরষ্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ শাখা থেকে এই বড় অঙ্কের পুরষ্কারের কথা জানানো হয়। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত থাকা ও পরিকল্পনার অভিযোগে এই ইরানি সামরিক নেতাদের খোঁজা হচ্ছে বলে জানায় তারা।

যাদের তথ্যের জন্য এই পুরষ্কার ঘোষণা করা হয়েছে, তারা হলেন—আইআরজিসির কমান্ডার আহমদ ওয়াহিদি, খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী আব্দুল্লাহি, ড্রোন বাহিনীর প্রধান সাঈদ আগাজানি, সাইবার শাখার প্রধান হামিদরেজা জোলাসগারিয়ান এবং গোয়েন্দা দপ্তরের প্রধান মাজিদ খাদেমি। 

যুক্তরাষ্ট্র জানিয়েছে, কেউ যদি এই কর্মকর্তাদের বিষয়ে সঠিক তথ্য দিতে পারেন, তবে তাকে অর্থ পুরষ্কারের পাশাপাশি পরিবারসহ নতুন ও নিরাপদ স্থানে স্থায়ীভাবে বসবাসের সুযোগও দেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্র ২০১৯ সালেই আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল। ওয়াশিংটনের অভিযোগ, এই বাহিনীটি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেয় এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে মার্কিন সেনাদের জন্য হুমকি তৈরি করে। 

এই পুরষ্কার ঘোষণার মাধ্যমে ইরান সরকারের ওপর নতুন করে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করল ওয়াশিংটন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo