• লিড নিউজ
  • জাতীয়

বৃষ্টিতে কমেছে ঢাকার দূষণ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে সোমবার (২৪ আগস্ট) কিছু এলাকায় বৃষ্টি হওয়ার পর বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় কিছুটা উন্নতি হয়েছে রাজধানী ঢাকার।
‎
‎এদিন বায়ুদূষণের তালিকায় রাজধানীর অবস্থান ২০তম। ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ৮০, যা মাঝারি মানের হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য পাওয়া গেছে।
‎
‎আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৭০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৬০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে উগান্ডার রাজধানী কাম্পালা। এ ছাড়া দূষণের তালিকায় ওপরের দিকে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর।
‎
‎আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

মন্তব্য (০)





image

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

১

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষম...

image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধা...

২

নিউজ ডেস্কঃ সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়...

image

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

৩

নিউজ ডেস্কঃ জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বী...

image

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্র...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আবদুল গনি রো...

image

১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

৫

নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর বুধবার। মহান বিজয় দিবসের ...

  • company_logo