• লিড নিউজ
  • জাতীয়

ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
‎
‎শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এ প্রতিশ্রুতি দেন তিনি।
‎
‎ডিএনসিসি প্রশাসক বলেন, সবুজায়নের কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ঢাকা উত্তর সিটির কর্পোরেশন পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরইমধ্যে, ৫৫ হাজার বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।
‎
‎এসময় তিনি আরও বলেন, পুরো দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসাথে, ঢাকাকে পরিছন্ন রাখার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে সিটি করপোরেশন। পাশাপাশি, নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। 

মন্তব্য (০)





  • company_logo