• লিড নিউজ
  • জাতীয়

স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‎
‎শনিবার (২২ আগস্ট) সকালে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
‎
‎এরপর, মুক্তিযুদ্ধের শহীদদের অবদানের কথা স্মরণ করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন রাষ্ট্রপতি।
‎
‎এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেন। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

মন্তব্য (০)





  • company_logo