• লিড নিউজ
  • জাতীয়

‎রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
‎
‎এতে বলা হয়, আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
‎
‎অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শুক্রবার দুপুর ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিম্নোক্ত ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
‎
‎উল্লেখ্য, নিম্নলিখিত নির্দেশনাসমূহ বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
‎
‎১। মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সকল প্রকার যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
‎
‎২। শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে অথবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করবে।
‎
‎৩। দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
‎
‎৪। হানিফ ফ্লাইওভার হতে আগত যানবাহনসমূহ জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল ক্রসিং–ফকিরাপুল ক্রসিং–ইত্তেফাক হয়ে চলাচল করবে।
‎
‎আরও বলা হয়, উপরোল্লিখিত রাস্তাসমূহ পরিহার করে অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য গাড়ি চালকদের অনুরোধ করা হলো। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকাসমূহে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।

মন্তব্য (০)





  • company_logo