• লিড নিউজ
  • শিক্ষা

‎১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। 

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গত ১৩ জুলাই তারিখের পদার্থবিজ্ঞান ১ম পত্র (বিষয় কোড-১৭৪), হিসাববিজ্ঞান ১ম পত্র (বিষয় কোড-২৫৩) ও যুক্তিবিদ্যা ১ম পত্র (বিষয় কোড- ১২১) বিষয়ের পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে তাদের স্ব স্ব কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, সেসব পরীক্ষার্থীদের পরীক্ষা আগামী ২৪ আগস্ট (সোমবার) সকাল ১০টায় ঢাকা মহানগরীর কেন্দ্র ঢাকা-৫১, কেন্দ্র কোড-১১৮, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশিবাজার, চকবাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে।

‎বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের আগামী ২৪ আগস্ট পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগে অর্থাৎ, সকাল সাড়ে ৯টার মধ্যে ওই কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo