• লিড নিউজ
  • জাতীয়

‎মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে বেইজিং।
‎
‎চীনা দূতাবাস আজ বিকেলে এক বিবৃতিতে বলেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।
‎
‎বিবৃতিতে বলা হয়, চীন বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
‎
‎চীন নতুন যুগে যৌথভাবে ‘বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার আগ্রহও প্রকাশ করেছে।
‎
‎বেইজিং বলেছে, এ ধরনের সহযোগিতা দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনবে।

মন্তব্য (০)





image

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

১

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষম...

image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধা...

২

নিউজ ডেস্কঃ সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়...

image

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

৩

নিউজ ডেস্কঃ জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বী...

image

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্র...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আবদুল গনি রো...

image

১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

৫

নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর বুধবার। মহান বিজয় দিবসের ...

  • company_logo