• লিড নিউজ
  • জাতীয়

আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪টি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে এলএনজির এই কার্গো সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। এটি চলতি বছরের ৪৪তম কার্গো।

অন্যদিকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুটি করে কার্গো কেনা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

সাম্প্রতিক সময়ে শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের চাহিদা বাড়ায় এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। ফলে স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয়ের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে সরকার।

মন্তব্য (০)





image

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

১

নিউজ ডেস্ক : দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে...

image

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

২

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষম...

image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধা...

৩

নিউজ ডেস্কঃ সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়...

image

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

৪

নিউজ ডেস্কঃ জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বী...

image

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্র...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আবদুল গনি রো...

  • company_logo