• আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এই কথা স্পষ্ট করেছেন।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কিছু ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, তার জবাবে এই মন্তব্য আসে। 

ভারতীয় মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তাদের দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে তাদের আগের অবস্থানই বহাল রয়েছে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি সহায়ক বা অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি ভারত সরকারের কাছে শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে এবং ঢাকা এখন এ বিষয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় রয়েছে।

জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কূটনীতিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের প্রধানন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়গুলো খতিয়ে দেখছে ভারত।

সূত্র: লোকমত টাইমস।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo