• জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ইতালিসহ ইউরোপের নানা দেশে যাওয়ার ফাঁদে পড়ে দালালের মাধ্যমে যারা লিবিয়ায় গিয়েছিলেন, দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর তাদের মধ্য থেকে আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। 

‎মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদের মধ্যে তিন নারী এবং এক শিশুও রয়েছে।
‎
‎বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশিকে নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
‎
‎এসব বাংলাদেশি উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে সমুদ্রপথে অভিযানের সময় তারা উদ্ধার বা আটক হন। পরে দীর্ঘ সময় লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটান।
‎
‎বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করে আসছে। 
‎
‎এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সার্বিক সহযোগিতায় সর্বশেষ এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

মন্তব্য (০)

image

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন...

১

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

image

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

২

নিউজ ডেস্ক : দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে...

image

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

৩

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষম...

image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধা...

৪

নিউজ ডেস্কঃ সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়...

image

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

৫

নিউজ ডেস্কঃ জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বী...

  • company_logo