ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি -১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আব...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো ...
নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক ...
নিউজ ডেস্ক : বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামল...

মন্তব্য (০)