ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে সব রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না, তবে প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের কমতি করেননি বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ের প্রধনমন্ত্রীর কার্যালয়ে সরকারের '১৮০ দিন পূর্তি' উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
রিজভী বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট আর মেগা দুর্নীতি হয়েছে। আমরা রূপকথার যেসব গল্প শুনেছি, বিগত আমলে সেগুলোই ছিল অত্যন্ত বাস্তব ও সত্য।
সে পরিস্থিতি, লিগ্যাসির ধারায় আজকে নতুন একটি সরকার এসেছে। যে সরকার অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে, ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা পূরণে তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন বা দ্বিতীয় দিন থেকেই কাজ শুরু করেছেন।
এদিকে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ ও অন্যান্য পরিস্থিতির কারণে দেশের উন্নয়নের গতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে, বিভিন্ন সেক্টরে সংকটগুলো উত্তরণের জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)