• খেলাধুলা

হেরাথের ১৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মিরাজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ডারউইন টেস্টে অজিদের বিপক্ষে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ দল। তৃতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে এই জয়ের বিশেষ অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে ১৪ বছর পর প্রথম কোনো স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করলেন তিনি।

‎সবশেষ ২০১২ সালে সফরকারী স্পিনার হিসেবে এমন কীর্তি গড়েছিলেন সাবেক শ্রীলঙ্কান তারকা রঙ্গনা হেরাথ (৯৫/৫)। এ ছাড়া অস্ট্রেলিয়ায়  ২০১৯ সালে ৫ উইকেট নেওয়া স্পিনার ভারতের কুলদীপ যাদব (দ্বিতীয় ইনিংস)।
‎
‎এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তাদের মাটিতে ফাইফার নিলেন মিরাজ। 
‎
‎সবমিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ফাইফার নেওয়া চতুর্থ বাংলাদেশি বোলার তিনি। হাসান-মিরাজ ছাড়া ওই কীর্তি আছে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের (দু’বার)। টেস্টে সবমিলিয়ে নিজের ১৫তম ফাইফার পেয়েছেন মিরাজ। যা এশিয়ান দেশের বাইরে তার তৃতীয় ৫ উইকেট।
‎
‎প্রসঙ্গত, ডারইউনে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রান করেছিল অজিরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪২৬ রান করে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ৫৬ রানের মামুলি লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে ৯ উইকেট ও পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারী।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo