• লিড নিউজ
  • জাতীয়

নবম পে-স্কেল বাস্তবায়ন ঘিরে নতুন শঙ্কা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবার অনিচ্ছাকৃত অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত ধাপে পৌঁছালেও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের শতভাগ ভাতা দাবির কারণে বিষয়টি পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গেজেট প্রকাশের আগে পর্যালোচনার তাগিদ আসায় প্রক্রিয়াটি ফের থমকে দাঁড়িয়েছে।

‎পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর সুপারিশমালা নিয়ে নতুন করে কাজ শুরু করতে যাচ্ছে অর্থ বিভাগ।

‎অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী নতুন বেতন কাঠামোর আর্থিক প্রভাব, সামগ্রিক বাজেট সংস্থান এবং সার্ভিস কাঠামোর ভারসাম্য রক্ষা নিয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, নতুন পে-স্কেলে যেন কোনো ধরনের বৈষম্য তৈরি না হয়, সে বিষয়টি শতভাগ নিশ্চিত করতে হবে। 

‎একই সঙ্গে দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি ও উচ্চ মূল্যস্ফীতির বিষয়টিও অর্থ বিভাগ বিবেচনা করছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মূল্যস্ফীতির প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে আপাতত পে-স্কেল কিছুটা দেরিতে বাস্তবায়ন করা যায় কি না—এমন চিন্তাভাবনাও সরকারের নীতিনির্ধারণী মহলে রয়েছে।

‎জানা গেছে, বিচারকদের বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত সাত সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি শিগগিরই জরুরি বৈঠকে বসবে। এর আগে গত ১২ আগস্ট একটি বৈঠক নির্ধারিত থাকলেও সদস্যদের উপস্থিতির অভাবে তা বাতিল করতে হয়। আগামী বৈঠকে কমিশন প্রতিবেদনের বিস্তারিত ও বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয়ের পরিমাণ বিশ্লেষণ করা হবে।

‎এরই মধ্যে গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি সশস্ত্র বাহিনী, জাতীয় বেতন স্কেল ও জুডিশিয়াল পে-কমিশনের সুপারিশগুলো একীভূত করে চূড়ান্ত রূপ দিয়েছে। সেই খসড়ায় গ্রেডভেদে মূল বেতন সর্বোচ্চ ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ রয়েছে সেখানে। একই সঙ্গে প্রথম বছরে মূল বেতন ও পরবর্তী বছর ভাতা কার্যকর করার মাধ্যমে এটি দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

Comment (০)





image

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্কঃ বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ...

image

‎রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের র...

image

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প...

নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির ব...

image

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত...

image

‎সরকারের নানামুখী পদক্ষেপে গত বছরের তুলনায় ডেঙ্গু পরিস্থি...

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপে গত বছরের ...

  • company_logo