• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়িয়ে হারিকেনে পরিণত হয়েছে ‘লালা’। শনিবার ঝড়টি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় দ্বীপ বিগ আইল্যান্ডের দিকে এগিয়ে যায়। ১৫৫ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বীপটিতে কোনো হারিকেন সরাসরি আঘাত হানতে পারে। বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশ করেছে।

‎যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, লালার সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার ছাড়িয়েছে। এর ফলে এটি ক্যাটাগরি-১ হারিকেনে পরিণত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে ঝড়টির কেন্দ্র বিগ আইল্যান্ডের দক্ষিণ প্রান্তের ওপর দিয়ে বা খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে।
‎
‎এরই মধ্যে দ্বীপজুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস। সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। প্রবল বৃষ্টিতে বিভিন্ন জলপথে পানির প্রবাহ বেড়ে গেছে। হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, কোথাও কোথাও প্রতি ঘণ্টায় প্রায় ৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছে।
‎
‎আবহাওয়াবিদরা বলছেন, বিগ আইল্যান্ডের উঁচু এলাকাগুলোতে সর্বোচ্চ প্রায় ৬৩ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুর্গম ও বিদ্যুৎবিহীন এলাকায় বসবাসকারীদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে।
‎
‎ঝড়ের প্রভাবে বিগ আইল্যান্ডের প্রায় ৩২ শতাংশ বিদ্যুৎ গ্রাহক ইতোমধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দ্বীপটির জনসংখ্যা প্রায় ২ লাখ ১০ হাজার।
‎
‎ঝড় মোকাবিলায় বাসিন্দারাও প্রস্তুতি নিয়েছেন। অনেকে জ্বালানি, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করছেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জরুরি সেবাদানকারী দলগুলোও প্রস্তুত রয়েছে। সম্ভাব্য বন্যা ও গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে যাওয়াকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।
‎
‎বিগ আইল্যান্ডে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মাউই, মোলোকাই, লানাই, কাহুলাওয়ে, ওহু, কাউয়াই ও নিহাউ দ্বীপেও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং কিছু এলাকায় আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।
‎
‎হাওয়াই বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী, ১৮৭১ সালে বিগ আইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ক্যাটাগরি-৩ একটি হারিকেন আঘাত হেনেছিল। এরপর দ্বীপটিতে সরাসরি হারিকেন আঘাতের ঘটনা ঘটেনি। ফলে লালার সম্ভাব্য আঘাতকে দীর্ঘ ১৫৫ বছর পর বড় ধরনের হারিকেনের হুমকি হিসেবে দেখা হচ্ছে।
‎
‎আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মাউই ও বিগ আইল্যান্ডের নিচু এলাকায় ২০-৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পুরো দ্বীপপুঞ্জে ১০-১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যা, ভূমিধস ও শক্তিশালী বাতাসে গাছপালা উপড়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo