• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে কোনো শক্তি সামরিকভাবে এগিয়ে এলে তারা পরাজিত হবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার হুমকিও প্রত্যাখ্যান করেছে তেহরান।

‎ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি-এজেই হরমুজ প্রণালিকে ইরানের ‘মালিকানাধীন ও নিয়ন্ত্রিত’ জলপথ হিসেবে উল্লেখ করেন।
‎
‎তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও ইরানের জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতেই হরমুজ প্রণালির ওপর ইরানের অধিকার আছে।  তেহরানের অবস্থান চ্যালেঞ্জ করে কোনো ‘আগ্রাসী’ দেশ বা সামরিক বাহিনী এগিয়ে এলে তাদের পরাজয় নিশ্চিত বলেও সতর্ক করেন তিনি।
‎
‎মোহসেনি-এজেই আরও বলেন, সামরিকভাবে যা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, শুধু বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে তা অর্জন করা সম্ভব নয়।
‎
‎এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।  ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এমন কঠোর সতর্কবার্তা এল।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo