• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামের একটি নতুন এবং সম্পূর্ণ আলাদা অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত এই অ্যাপটি ক্রিয়েটরদের ভিডিও বা পোস্টের দর্শক বাড়াতে এবং ভক্তদের সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে সাহায্য করবে। কিছুদিন পরীক্ষামূলকভাবে চলার পর, আইওএস বা অ্যাপল ব্যবহারকারীদের জন্য এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

নতুন এই অ্যাপটিতে ফেসবুক তাদের নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’ বা সাহায্যকারী যুক্ত করেছে। এটি ক্রিয়েটরের কাজের ধরন, তার লক্ষ্য এবং দর্শকদের পছন্দ বুঝে বিভিন্ন পরামর্শ দেবে। আগে নিজেদের পেজের অবস্থা বা পারফরম্যান্স বুঝতে ক্রিয়েটরদের অনেক জটিল চার্ট ও হিসাব-নিকাশ দেখতে হতো। কিন্তু এখন তারা চাইলেই এআইকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। যেমন- আমার কখন পোস্ট করা উচিত? বা মানুষ আমার পোস্টে কী বলছে? এআই এসব প্রশ্নের খুব দ্রুত ও সহজ উত্তর দিয়ে দেবে।

এই অ্যাপটি আনার পেছনে মেটার মূল উদ্দেশ্য হলো টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে পাল্লা দেওয়া এবং ক্রিয়েটরদের ফেসবুকে ধরে রাখা। পাশাপাশি, কাজের আইডিয়া বা পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ক্রিয়েটররা যেন চ্যাটজিপিটির মতো বাইরের কোনো টুলের ওপর নির্ভর না করে, সেটিও নিশ্চিত করতে চাইছে মেটা।

অ্যাপটির একটি দারুণ ফিচার হলো এর এআই কমেন্ট টুল। এটি পেজের সবচেয়ে জরুরি কমেন্টগুলো খুঁজে বের করবে এবং ক্রিয়েটরের নিজস্ব কথা বলার ধরন অনুযায়ী উত্তরের একটি খসড়া বা ড্রাফট তৈরি করে দেবে। ক্রিয়েটররা চাইলে পোস্ট করার আগে সেই উত্তর নিজের মতো করে পাল্টে নিতে পারবেন।

এছাড়াও, প্রতিদিন অ্যাপটিতে ঢোকার পর ক্রিয়েটররা তাদের দিনের জরুরি কাজগুলোর একটি তালিকা দেখতে পাবেন। সেখানে আগের পোস্টগুলো কেমন চলছে, লক্ষ্যের দিকে কতটা এগোলেন বা কাদের কমেন্টের উত্তর দেওয়া দরকার, সেসব তথ্য সুন্দরভাবে সাজানো থাকবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা অ্যাপটি ব্যবহার করতে পারছেন।

মেটা ইদানীং শুধু এই একটি অ্যাপই নয়, আরও বেশ কিছু নতুন অ্যাপ বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে ফেসবুক গ্রুপের জন্য রেডিটের মতো অ্যাপ ‘ফোরাম’, বন্ধুদের সাথে ছবি শেয়ার করার অ্যাপ ‘ইনস্ট্যান্টস’, গেম খেলার অ্যাপ ‘পকেট’ এবং শিশুদের জন্য এআই দিয়ে গল্প বানানোর অ্যাপ ‘স্টোরিকিট’।

সূত্র: টেক ক্রাঞ্চ।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo