• খেলাধুলা

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্রমণের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী করেছে বাংলাদেশ। জশ হ্যাজেলউড, নাথান লায়ন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স টেস্টে ৩০০-এর বেশি উইকেট নেওয়া চার বোলারকে একসঙ্গে নিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২৬ রানের বড় সংগ্রহ পেয়েছে টাইগাররা। ১৩৮ ওভার ব্যাট করে স্বাগতিকদের বিপক্ষে ২২৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

‎অস্ট্রেলিয়ার মাটিতে গত সাত বছরের বেশি সময়ে কোনো সফরকারী দল এত দীর্ঘ সময় ব্যাট করতে পারেনি। একই সময়ে ২২৮ রানের লিডও গত সাড়ে সাত বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে কোনো সফরকারী দলের সর্বোচ্চ।
‎
‎বাংলাদেশের এই দারুণ ব্যাটিংয়ের পেছনে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তদের পাশাপাশি বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি যখন ক্রিজে আসেন, তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩০৬ রান। কিছুক্ষণ পর মুশফিকুর রহিমও ফিরে গেলে ৬ উইকেটে ৩০৮ রানে পরিণত হয় দলের স্কোর। এরপর শেষ দিকের ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মিরাজ।
‎
‎মধ্যাহ্ন বিরতির পর আউট হওয়ার আগে ১৫৪ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাত নম্বর কিংবা তার নিচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়েছেন তিনি।
‎
‎শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও বাংলাদেশের অন্যতম প্রধান ভরসা মিরাজ। অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে ২১৯টি টেস্ট উইকেট নিয়ে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন ২ হাজার ২৯৬ রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকদের তালিকায় তাকে রেখেছে পঞ্চম স্থানে।
‎
‎আরও বিশেষ একটি জায়গায়ও রয়েছে মিরাজের নাম। অভিষেকের পর থেকে বিশ্ব ক্রিকেটে টেস্টে ২ হাজারের বেশি রান ও ২০০-এর বেশি উইকেট নেওয়ার কীর্তি রয়েছে আর মাত্র একজনের ভারতের রবীন্দ্র জাদেজার।
‎
‎অর্থাৎ ব্যাট ও বল দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অনন্য উচ্চতায় উঠে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo