ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি আধুনিক, দুর্গন্ধমুক্ত পরিষ্কার নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। জানান, সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিক সমাজকেও নগর পরিষ্কারের দায়িত্ব নিতে হবে।
আজ (শনিবার, ১৫ আগস্ট) সকালে মিরপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন সপ্তাহ বাস্তবায়নের লক্ষ্যে মিরপুর-০২ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, ‘প্রতি শনিবার প্রতিটি স্কুল-কলেজ এবং সব স্থানে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।’
একইসঙ্গে সিটি করপোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিকের বাড়ির আঙিনা পরিষ্কার করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় ‘ফিক্সড ইট ডিএনসিসি’ এর মাধ্যমে ময়লা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও উন্নীত হয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আব...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো ...
নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে হঠাৎ বেড়ে যাওয়া নাশকতামূলক ...
নিউজ ডেস্ক : বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামল...

মন্তব্য (০)