• লিড নিউজ
  • জাতীয়

‎১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু; ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারাদেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হবে। আগামী ১৬ সারা দেশে একযোগে উদযাপিত হতে যাচ্ছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’। কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ১৩টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণ পদক) তুলে দেবেন তিনি।

‎‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) সকালে সচিবালয়ে এক ব্রিফিং এ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ এ কথা বলেন।
‎
‎প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে দেশে রেকর্ড ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে, যার ফলে এখন মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৮০ গ্রামে, যা জাতীয় পুষ্টি চাহিদার চেয়েও বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও’ এর তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে ২য় এবং বন্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে ৫ম স্থান ধরে রেখেছে।’
‎
‎তিনি বলেন, ‘নিবন্ধিত ১৮ লাখের বেশি জেলেদের জন্য চাল বিতরণসহ বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নিচ্ছে সরকার।’
‎
‎এছাড়াও ‘জাল যার জলা তার’ নীতির আওতায় মৎস্যজীবীদের জন্য মুক্ত করা হচ্ছে জলমহাল ও হাওর।

মন্তব্য (০)





  • company_logo