• লিড নিউজ
  • জাতীয়

‎রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী রোববার এ রিটের ওপর শুনানি হতে পারে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।
‎
‎বিএনপি দুটি এবং ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। পূরণ করা মনোনয়নপত্র বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তার দপ্তরে জমা দিতে হবে।
‎
‎গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ রেখে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। 

মন্তব্য (০)





image

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে স...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

image

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন...

২

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

image

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

৩

নিউজ ডেস্ক : দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে...

image

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

৪

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষম...

image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধা...

৫

নিউজ ডেস্কঃ সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়...

  • company_logo