• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ১৩২ ছাড়ালো

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনের। আহত হয়েছেন ৫ শতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় হাজারের বেশি ভবন। এমন পরিস্থিতিতে জাতিসংঘ, আমেরিকাসহ বিভিন্ন দেশ দিয়েছে সহায়তার আশ্বাস। বন্ধ রয়েছে ৫টি বিমানবন্দর। জরুরি অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার।

‎একটি তীব্র ঝাঁকুনি। আর চোখের নিমিষেই ধসে পড়েছে চারতলা ভবন। শুধু এই ভবনই নয়, ধসে পড়েছে আরও অনেক ভবন। আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত মানুষেরা।
‎
‎আর এ চিত্র কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের। গতকাল (সোমবার, ১০ আগস্ট) সকালে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যানুযায়ী, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিলো ৭ দশমিক ৪ মাত্রা। এর উৎপত্তিস্থল কলম্বিয়ার চোকো অঞ্চলের সান হোসে দেল পালামার থেকে ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। তবে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।
‎
‎শেষ খবর পাওয়া পর্যন্ত, শক্তিশালী এ ভূমিকম্পে হতাহত হয়েছেন অনেকেই। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা কর্তৃপক্ষের। কেননা ভূমিকম্পের আঘাতে বৃহত্তম শহর কালিতে ধসে পড়েছে বেশ কিছু ভবন। সেখানে আটকে আছে অনেকেই। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
‎
‎ভূমিকম্পে ধসে পড়েছে মানিজালেস শহরের ঐতিহাসিক ক্যাথেড্রাল টাওয়ার। শহরের স্কুল ও বিশ্ববিদ্যালয় ক্লাস সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সবেচেয়ে বেশ প্রাণহানি হয়েছে পেরেইরা শহরে। তবে রাজধানী বোগোটায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
‎
‎ভয়াবহ এ ভূমিকম্পের তীব্রতা এতই ছিলো যে তার কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ইকুয়েডর, ভেনেজুয়েলা ও পানামাও। এদিকে এ ভূমিকম্পের পর কলম্বিয়াকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইকুয়েডের।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo