• লিড নিউজ
  • জাতীয়

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে একটি নোটিশের মাধ্যমে তিনি এ কথা জানান। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।  

ফেসবুক পোস্টের নোটিশে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএ-এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখেছে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।

মন্তব্য (০)





image

‎বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে...

১

‎নিউজ ডেস্কঃ বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেস...

image

‎দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান...

image

‎মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্...

৩

‎নিউজ ডেস্কঃ ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় পূর্বানুমানযোগ্য ...

image

‎প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্...

৪

‎নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনা...

৫

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নি...

  • company_logo