• লিড নিউজ
  • শিক্ষা

‎বাংলাদেশি শিক্ষার্থীদের দারুণ সুযোগ দিচ্ছে জার্মানি

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘ডাড (DAAD) ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭’-এ আবেদনের সুযোগ এসেছে। এ কর্মসূচিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। 

‎জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য দিতে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে এই কর্মসূচি চালু করেছে ডাড।
‎
‎নির্বাচিত প্রতিনিধিরা জার্মানির বিশ্ববিদ্যালয়, স্কলারশীপ, গবেষণা এবং অর্থায়নের বিভিন্ন সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের জানাবেন। কর্মসূচিটির মেয়াদ হবে দুই সেমিস্টার। নির্বাচিতদের জন্য শুরুতে একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
‎
‎নির্বাচিতদের যা করতে হবে
‎
‎প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের জার্মানির উচ্চশিক্ষাব্যবস্থা, গবেষণা কার্যক্রম, ডাডের বৃত্তি ও আর্থিক সহায়তার বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
‎
‎প্রশিক্ষণ শেষে নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক অনুষ্ঠানে ডাডের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি জার্মানিতে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং নিজেদের একাডেমিক অভিজ্ঞতা ভাগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
‎
‎আবেদনের শর্তাবলি
‎আবেদনকারীকে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল অথবা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে।

‎জার্মানিতে পড়াশোনা, গবেষণা অথবা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
‎
‎২০২৭ সালের ১ জানুয়ারি বয়স ৩২ বছরের কম হতে হবে।
‎
‎২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইয়াং অ্যাম্বাসেডর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
‎
‎বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছেন, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
‎
‎আবেদন যেভাবে
‎
‎অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপদ্ধতিসহ কর্মসূচির বিস্তারিত তথ্য জানতে ডাডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন। এছাড়া ডাডের বাংলাদেশি তথ্য সেন্টার ওয়েবসাইটে দেখুন। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৬। 

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo