• লিড নিউজ
  • জাতীয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে বেড়েছে ৩ লাখ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশের ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। 

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আপাতত এটা নিয়েই হবে। তবে তারিখ পরিবর্তন হওয়ায় কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তীতে এই তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে আসবে। 

ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালা আজ (রোববার) আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে। এতে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা পাঠানো হয়েছে।

তিনি বলেন, আইন সংশোধনের বিষয়টা এখনো পর্যন্ত পাঠানো হয়নি। নথিটি প্রক্রিয়াধীন আছে, এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেব।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ইসি সচিব বলেন, আজ (রোববার) থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধিদল আজ সকালে মনোনয়নপত্র নিয়ে গেছেন। এখনো পর্যন্ত আর কেউ, কোনো দল বা কোনো প্রার্থী এসে মনোনয়নপত্র নেয়নি। শুধুমাত্র বিএনপি দুটি ফরম নিয়েছে।

মন্তব্য (০)





image

‎বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে...

১

‎নিউজ ডেস্কঃ বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেস...

image

‎দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান...

image

‎মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্...

৩

‎নিউজ ডেস্কঃ ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় পূর্বানুমানযোগ্য ...

image

‎প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্...

৪

‎নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনা...

৫

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নি...

  • company_logo