ফাইল ছবি
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ শুক্রবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ফ্যাড-ক্যাব আয়োজিত ১৪ তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যুব সমাজের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান তৈরিতেও কাজ করছে সরকার। এছাড়া, শ্রমিকদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতেও জোড় দিচ্ছে সরকার।
এসময়, এডুকেশন কনসালটেন্সির নামে অনেক অসাধু চক্র শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের ঠেকাতে কাজ করছে সরকার। দালাল চক্রকে রুখতে তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বানও জানান শামা ওবায়েদ।
নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...
নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...
নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...
নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...
নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

মন্তব্য (০)