• লিড নিউজ
  • জাতীয়

‎আ.লীগের বিরুদ্ধে আবারও যুদ্ধ হবে, দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ খুন, গুম ও ‘আয়নাঘর’ প্রসঙ্গ তুলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, এসব ঘটনার পরও আওয়ামী লীগ ডিসেম্বরে দেশে ফিরতে চায়। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এলে আবারও তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, দেখা হবে রাজপথে।’

‎আজ বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‎
‎হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ বলছে ডিসেম্বরে দেশে আসবে। আসেন, আমরাও দেখবো।’
‎
‎তিনি বলেন, ‘খুন, গুম ও ‘‘আয়নাঘরের’’ মতো ঘটনার পরও আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে।’ তাদের বিরুদ্ধে জনগণের অবস্থান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘জুলাইয়ের প্রতীক আবু সাঈদের ছবি এবং খালেদা জিয়ার ছবি সেখানে না থাকায় হতাশ হয়েছি।’
‎
‎তিনি বলেন, ‘জাতীয় অনুষ্ঠানে এমন হট্টগোল দুঃখজনক ও লজ্জার। জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক। যে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে, তাতে অসঙ্গতি আছে। এজন্য দুঃখপ্রকাশও করা হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা কাম্য নয়।’
‎
‎হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘জুলাই যোদ্ধাদের অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তাদের যদি অধিকার আদায়ের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, তাহলে সেটি লজ্জাজনক।’

‎তিনি বলেন, ‘এই সরকারের মূল দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ধারণ করে তাদের জন্য কাজ করা।’

মন্তব্য (০)





image

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে স...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

image

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন...

২

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

image

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

৩

নিউজ ডেস্ক : দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে...

image

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

৪

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষম...

image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধা...

৫

নিউজ ডেস্কঃ সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়...

  • company_logo