• আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে খুব দ্রুত ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। 

মঙ্গলবার (৪ আগস্ট) এই ঘোষণার পরই তেলের দাম দ্রুত হ্রাস পায়। এর ফলে সাম্প্রতিক মাসগুলোতে কাঁচামালের সরবরাহ ব্যাহত হওয়ার যে তীব্র আশঙ্কা বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করে তুলেছিল, তা অনেকটাই প্রশমিত হয়েছে।

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে জ্বালানির আন্তর্জাতিক বাজারে। যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৩২ ডলারে নেমে এসেছে। পাশাপাশি, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দামও হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮০ ডলারের নিচে নেমে গেছে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo