ফাইল ছবি
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করতে চায় বর্তমান সরকার। তিনি বলেন, সবকিছু বাস্তবায়ণ করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাহিরে কোনো কিছু করার সুযোগ নেই। আজ সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘এত ত্যাগের পর অর্জিত এ গণতন্ত্র, সব রাজনৈতিক কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। কিন্তু পার্লামেন্টের বাহিরে এসে নানা চর্চা করা হচ্ছে।’
এসময় তিনি বলেন, ‘শহিদদেরকে স্মরণ করার নামে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে চাইলে তা হবে না। এ আত্মত্যাগের পরেও এখনও ঐকমত্য তৈরি হয়নি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘সংসদ ও রাজনীতিতে সহযোগিতা চায় বর্তমান সরকার। সরকার স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষরও বাস্তবায়ন করতে চায়। সেকারণে সবার সহযোগিতা প্রত্যাশা করে সরকার।’
নিউজ ডেস্কঃ নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আন্তর্জাত...
নিউজ ডেস্কঃ পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হও...
নিউজ ডেস্কঃ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে...
নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্...
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ন...

মন্তব্য (০)