ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গণতন্ত্র টিকে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে আর স্বৈরাচারের পুনরাবৃত্তি হলে দেশ আবার পিছিয়ে পড়বে— এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুল সালাম। বলেন, দেশের আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।
রোববার (২ আগস্ট) সকালে প্রেসক্লাবে ফটো এক্সিবিশনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দীর্ঘ ১৭ বছর মানুষ নানা সাংবিধানিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে প্রশাসক বলেন, একটি নির্বাচিত সরকারই জনগণের অধিকার নিশ্চিত করতে পারে।
এসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে সেই সমালোচনার মাধ্যমে অতীতের ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়া উচিত নয়। রাষ্ট্র পুনর্গঠন সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।
আন্দোলনে অংশ নেওয়া সবার অবদানের যথাযথ মূল্যায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদীদের সাথে যোগ...
নিউজ ডেস্কঃ দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে স...
নিউজ ডেস্কঃ বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেস...
নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান...
নিউজ ডেস্কঃ ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় পূর্বানুমানযোগ্য ...

মন্তব্য (০)